শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মাটির নিচ থেকে অস্ত্র উদ্ধার

রিপোর্টারের নাম / ২২১ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। রবিবার দুপুরের উপজেলার ২নং ওয়ার্ডের মগড়পারা গ্রামের খান বাড়ির পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এঘটনায় এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

জানা গেছে, ২ নং কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মগড়পারা গ্রামের খান বাড়ির পাশে সকালে কৃষি কাজ করতে যান ওই এলাকার সেন্টু হাওলাদার (৪৫)।

এসময় তিনি চাষাবাদ করার জন্য বিভিন্ন স্থানে মাটি খুঁড়তে থাকেন । পরে তার ছেলে সাইফুল ইসলাম ( ১৪ ) ও একই কাজ করতে থাকেন। মাটি খুঁড়তে মৃত আকাশ মনি গাছের শিকরের পাশ থেকে একটি পলিথিন দেখতে পায় সাইফুল।

 

পলিথিন দেখে পিতা সেন্টু হাওলাদারকে বলেন সাইফুল। এসময় সেন্টু আশপাশের মানুষদের খবর দেন । পাশাপাশি তিনি এয়ারপোর্ট থানা পুলিশকে ফোন দিয়ে জানান।

পুলিশ এসে আগ্নে অস্ত্রটি উদ্ধার করেন। অস্ত্রটি কে বা কারা রেখেছে তা জানা যায়নি। পলিথিনে মোড়ানো অস্ত্রটি কার ? তবে অস্ত্র উদ্ধারের পর থেকে ওই এলাকায় চলছে কানাঠুসা।

ধারনা করা হচ্ছে, আগ্নে অস্ত্রটি কয়েক বছর আগে মাটিতে চাপা দিয়ে রাখা হয়েছে। ফলে অস্ত্রটি মরিচা ধরে নষ্ট হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর