রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পটুয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে পাগলের মৃত্যু

রিপোর্টারের নাম / ৩৪৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

পটুয়াখালীর সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেড়াখালী এলাকায় চোর সন্দেহে এলাকাবাসীর দাদন মিনা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বাড়ি মাদারীপুর জেলার শিবচরে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহত অবস্থায় দাদান মিনাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। উদ্ধারের পর তার কাছ থেকে পাওয়া তথ্যে তার বাড়ির লোকজনের সাথে আলাপ করে পুলিশ জানতে পারে দাদন মিনা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

দাদনের পরিবার সূত্রে পুলিশ আরও জানায়, দাদন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পথ হারিয়ে হয়ত পটুয়াখালীতে চলে আসেন বলে ধারণা। গভীর রাতে সদর উপজেলার মাদারবুনিয়ার গেড়াখালী এলাকায় মানুষ তাকে দেখতে পায়। পরে এলাকাবাসীর ডাক চিৎকারে লোকজন জড়ো হয়ে চোর সন্দেহে তাকে গণপিটুনি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর