রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে গাড়িতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত!

রিপোর্টারের নাম / ৩২০ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

বরিশালে অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এসময় আরো এক আরোহী গুরুতর আহত হয়েছে।

আজ শুক্রবার (১২ জুলাই) দুপুরের দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রূপাতলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবক রায়হান হাওলাদার (৩০) ঝালকাঠির কৃত্তিপাশা গ্রামের মো. আলী মিয়ার ছেলে এবং একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, একটি ভাড়ায় চালিত মোটর সাইকেলে সেলসম্যান রায়হনসহ দু’জন বরিশাল শহরের দিকে যাচ্ছিলো।

পথিমধ্যে কোন একটি অজ্ঞাত যানের সাথে মোটরসাইকেলটি ধাক্কা লেগে দুর্ঘটনা কবলিত হয়। এতে মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হয়। তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় রায়হানের মৃত্যু হয়।

গাড়ির ধাক্কায় দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, আমরাও এমনটি শুনেছি। তবে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর