বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরগুনায় মামার নির্বাচনী পথসভার মিষ্টি আনতে গিয়ে ভাগ্নের মৃত্যু

রিপোর্টারের নাম / ৩১৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

বরগুনায় মামার নির্বাচনী পথসভার মিষ্টি আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ভাগ্নে ইমামুদ্দিনের (২২) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

এ ঘটনায় আহত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন হাসিব (১৪) নামের আরও এক স্কুলছাত্র। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনা-চালিতালী সড়কের ডাকুয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমামুদ্দিন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী নাসির মজলিসের ভাগ্নে। ইমামুদ্দিন বরগুনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল শুক্রবার বিকেলে নাসির মজলিসের নির্বাচনী পথসভার মিষ্টি কিনে মোটরসাইকেলে ফিরছিলেন ইমামুদ্দিন এবং হাসিব নামের এক স্কুলছাত্র। পথে ডাকুয়াবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়।

তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ইমামুদ্দিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইমামুদ্দিনের মামা নাসির মজলিস জানিয়েছেন, নির্বাচনী পথসভার মিষ্টি আনতে গিয়েই মোটরসাইকেল দুর্ঘটনায় তার ভাগ্নে ইমামুদ্দিন মারা গেছেন।

বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর