বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরগুনায় দেশি মাছ রক্ষায় উদ্যোগ

রিপোর্টারের নাম / ৩০০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

বরগুনা, ২৭ অক্টোবর বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানিয়েছেন, দেশি মাছ রক্ষায় বিভিন্ন সময়ে নানা প্রকল্পের মাধ্যমে কাজ করা হয়েছে। নতুন করেও দেশি মাছ রক্ষায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা পরিকল্পনা কমিশনে পাসের অপেক্ষায় রয়েছে।

জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, অসচেতনতা, অবাধে ফসলের জমিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহারের কারণে সারাদেশে দেশি মাছের অস্তিত্ব প্রায় বিলীনের পথে হলেও বরগুনায় এখনো বিভিন্ন প্রজাতির দেশি মাছের দেখা মেলে।

দেশি জাতের এসব মাছের মধ্যে রয়েছে শোল, বাইল্যা, কাজলি, সরপুঁটি, পাবদা, খৈলশা, টাকি, কৈ, চিংড়ি, গজাল, টেংরা, চিতল, শিং, খয়রা, বাটা, পাইশ্যা, কালিবাউশ, ডগরি, জাবা, ভোলা, বাগাড়, বাঁশপাতা, কাইন, দেশি পুঁটিসহ অর্ধশত প্রজাতির মাছ। এসব মাছকে টিকিয়ে রাখতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করার এখনই সময় বলে জানিয়েছেন জেলে, সাধারণ মানুষ ও মৎস্য বিশেষজ্ঞরা।

স্থানীয় মানুষের সাথে আলাপকালে তারা জানান, দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের স্বাদ অতুলনীয়। পানি দূষণ, জলাশয়ের গভীররা হ্রাস, ছোট মাছ ধরার জন্য কারেন্ট জালের ব্যবহারের কারণেও মাছে প্রজাতি ধ্বংস হচ্ছে।

নানা প্রতিবন্ধকতার কারণে এসব মাছের অনেক প্রজাতি এখন চোখে পড়ে না। জেলা মৎস্য বিভাগের সিনিয়র কর্মকর্তা হালিমা সরদার জানান, মাছের রেনু ধরা পড়ে মাছের প্রজনন বাঁধাগ্রস্ত হচ্ছে। স্থায়ীভাবে মা-মাছ সংরক্ষণে প্রজননকাল নির্ধারণ করে ব্যবস্থা গ্রহণ করা অতি জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর