বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরগুনায় বিসিএস উত্তীর্ণ ৫ জনের বাড়িতে ফুল-মিষ্টি নিয়ে হাজির ওসি

রিপোর্টারের নাম / ২৬৯ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

রগুনার আমতলীতে ৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ পাঁচজন ও তাদের গর্বিত পিতা-মাতার বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে মঙ্গলবার অভিনন্দন জানিয়েছেন আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার।

জানা যায়, ৪২তম বিসিএস (স্বাস্থ্য) আমতলী উপজেলায় পাঁচজন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ পাঁচজন প্রার্থীর বাড়ি বাড়ি গিয়ে ফুল ও মিষ্টি নিয়ে হাজির হয়েছেন আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার।

উত্তীর্ণরা হলেন- আমতলী পৌরসভার ৬নং ওয়ার্ডের লুনা বিনতে হক, একই ওয়ার্ডের কাঙ্ক্ষিতা মণ্ডল তৃণা, পৌরসভার ৩নং ওয়ার্ডের চাওড়া লোদা (বর্তমানে মাদানি নগর) এলাকার মো. তাওহীদুল ইসলাম, উপজেলার কুকুয়া এলাকার মো. কাওসার হোসেন, গোজখালির মোসা. সুরাইয়া আকতার (মনি)। এদের চাকরির তথ্য জানার জন্য আমতলী থানায় পুলিশ ভেরিফিকেশন চাইলে ওসির নজরে আসার পর তাদের বাড়িতে বাড়িতে গিয়ে গর্বিত পিতা-মাতাকে ফুল ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানান।

এ বিষয়ে আমতলীর ওসি শাহ আলম হাওলাদার জানান, বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য খাতে এক উপজেলায় পাঁচজন উত্তীর্ণ হওয়ার বিষয়টি অত্যন্ত গৌরবের। বিষয়টি জেনে আমি খুবই খুশি হয়েছি। তারা ও তাদের পরিবার সবাই গর্বিত। তাই নিজ থেকে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাতে মিষ্টি ও ফুল নিয়ে তাদের বাড়িতে হাজির হয়েছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর