মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন ৯ জন

রিপোর্টারের নাম / ২১০ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১৮ অক্টোবর) আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বরত সচিব মো. গোলাম সারওয়ারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগ শপথ নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

হাইকোর্টে স্থায়ী নিয়োগপ্রাপ্ত ৯ জন বিচারপতি হলেন- বিচারপতি মুহম্মদ মহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি ড. মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জাহিরুল হক এবং বিচারপতি কাজী জিনাত হক।

এর আগে ২০১৯ সালের ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ওই ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তখন দুই বছরের জন্য তাদের এই নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়।

এর পরে ২০১৯ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ আবার তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর