মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের

রিপোর্টারের নাম / ২১৪ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। এর পাশাপাশি তিনি সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনাগুলো স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এক টুইট বার্তায় মিয়া সেপ্পো এ আহ্বান জানান। দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার পর বিদেশি কূটনীতিকদের মধ্যে তিনিই প্রথম এই প্রতিক্রিয়া জানালেন।

টুইটারে মিয়া সেপ্পো লিখেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল; যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটি থামানো উচিত। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের জন্যও সরকারের প্রতি আহ্বান জানাই।

তিনি আরও লিখেছেন, একটি অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠার প্রয়াসে যুক্ত হতে আমরা সবার সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর