মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

একদিনে টিকা নিলেন আরও পৌনে ৭ লাখ মানুষ

রিপোর্টারের নাম / ২২৬ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয় লাখ ৬৯ হাজার ৫৭৩ জন করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন। এ নিয়ে দেশে টিকাগ্রহিতার সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৮৭৮ জনে।

এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন তিন কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৫৭০ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৩০৮ জন।

রোববার (১৭ অক্টোবর) রাজধানীসহ সারাদেশে টিকা নেওয়া ছয় লাখ ৬৯ হাজার ৫৭৩ জনের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন চার লাখ ২৮ হাজার ১৬ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৪১ হাজার ৫৫৭ জন।

প্রথম ডোজের টিকাগ্রহিতাদের মধ্যে পুরুষ দুই লাখ ছয় হাজার ৫৮২ জন ও নারী দুই লাখ ২১ হাজার ৪৩৪ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহিতাদের মধ্যে পুরুষ দুই লাখ ৪১ হাজার ৫৫৭ জন এবং নারী রয়েছেন এক লাখ ২৫ হাজার ৬৪৯ জন ও নারী এক লাখ ১৫ হাজার ৯০৮ জন।

রোববার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

এ বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

আজ (১৭ অক্টোবর) টিকা পেতে পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ২৯১ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাঁচ কোটি ৩৮ লাখ ২৮ হাজার ৭১৩ জন ও পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেন সাত লাখ ৫২ হাজার ৫৭৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর