মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৯৩ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী মো. মনিরুজ্জামান মনিরকে (৩১) গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার চর নোওয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনিরুজ্জামান ওই গ্রামের মান্নান মোল্যার ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়, যৌতুকের দাবিতে মনিরুজ্জামান বিভিন্ন সময়ে তার স্ত্রীকে নির্যাতন করতেন। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন স্ত্রী। এ মামলায় অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম থানার ফোর্স নিয়ে উপজেলার চর নোওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি মো. মনিরুজ্জামানকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর আসামিকে বিকেলে আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর