মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

‘মামলার খরচ জোগাতে’ শখের কম্পিউটার বেচলেন সাংবাদিক সরওয়ার

রিপোর্টারের নাম / ১৯৬ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

‘২৮ সেপ্টেম্বর গেলাম। দুদিন পর ৩০ সেপ্টেম্বর আবার গেলাম। নারাজির আদেশ পেতে রোববারও (১০ অক্টোবর) গেলাম কোর্ট বিল্ডিং এলাকায়। অপহরণের বিচার চাইতে গিয়ে এভাবে কোর্টে বারবার চক্কর দিচ্ছি। এরই মধ্যে দুটি উল্টো মিথ্যা মামলার আসামি হয়ে গেলাম। কোর্টে গেলে ন্যূনতম খরচ তো আছে। মামলার খরচ জোগাতে এরই মধ্যে বেচে দিলাম শখের কম্পিউটার।’

বলছিলেন চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ার। তিনি সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার এবং সিটিনিউজ নামের স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক।

গত বছরের ২৮ অক্টোবর নগরের ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। এর কয়েকদিন পর ১ নভেম্বর তাকে সীতাকুণ্ড থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ নভেম্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ছয় আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা করেন গোলাম সরওয়ার।

ওই মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ধর্মেন্দু দাশ ৬ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। তথ্যগত ভুল ও অপহরণের আলামত না পাওয়ার কথা বলা হয় প্রতিবেদনে। ফলে ২৮ সেপ্টেম্বর প্রতিবেদনের ওপর নারাজি দেন সাংবাদিক সরওয়ারের আইনজীবী।

নারাজির শুনানিতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্ত কর্মকর্তাকে ৩০ সেপ্টেম্বর আদালতে হাজির হতে আদেশ দেওয়া হয়। সেদিন আবারও শুনানি হয়। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন।

সবশেষ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে গোলাম সরওয়ারের আইনজীবী অ্যাডভোকেট মো. আশরাফ উদ্দিন খন্দকার রনি  বলেন, কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা একটি দায়সারা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিলেন। আমরা প্রতিবেদনের ওপর নারাজির আবেদন করি। শুনানি শেষে আদালত মামলার সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আবেদন মঞ্জুর করে মামলাটি পিবিআইকে পুনঃতদন্তের আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর