রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে সরকারী কলেজ অধীনাস্থ ইমাম মুয়াজ্জিনসহ খাদেমদের চাকুরী জাতীয় করনের দাবীতে মানবন্ধন

রিপোর্টারের নাম / ৩০৭ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

দেশের ৩শত ৫০ সরকারী কলেজের মসজিদে নিয়োজিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগণের চাকুরী জাতীয় করনের দাবীতে সরকারী কলেজের অধীনে মসজিদে নিয়োজিত ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের আহবানে দেশ ব্যাপি কর্মসূচীর অংশ হিসাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে এ কর্মসূচী পালন করেনইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ বরিশাল বিভাগীয় কমিটি।

বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদের নির্বাহী সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বরিশাল মহানগর ইমাম সমিতি সভাপতি কাজী মাওলানা আঃ মান্নান,সাধারন সম্পাদক মাওলানা সামসুল আলম,কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিভাগীয় সাধারন সম্পাদক মাওলানা রুহুল আমিন।

এসময় মানববন্ধনে আরো অংশ গ্রহণ করেন বরিশাল সরকারী বিএম কলেজ মসজিদ ইমাম মাওলানা আবদুল মুমিন,সরকারী বরিশাল কলেজ মসজিদ ইমাম মাওলানা মুফতী বায়জীদ মাহমুদ,মাওলানা মুনিরুল ইসলাম সহ বরিশাল,ভোলা,পিরোজপুর,বরগুনা,ঝালকাঠী,পটুয়াখালী সহ বিভাগের সরকারী কলেজের মসজিদে চাকুরীরত ইমাম ও মুয়াজ্জিনগন।

মানববন্ধনে বিভাগীয় সাধারন সম্পাদক মাওলানা রুহুল আমিন বলেন যোগ্যতা ও দক্ষতা থাকা সত্বেও সরকারী কলেজের মসজিদে নিয়োজিত ইমাম, মুয়াজ্জিনগন সরকারী সুযোগ সুবিদা থেকে সব সময় বঞ্চিত হয়ে আসছে।
ফলে ইমাম ও মুয়াজ্জিনগনের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

তাই এসকল ইমাম ও মুয়াজ্জিন ও খাদেমদের সরকারী স্কেলে বেতন ভাতা প্রদান করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোড় দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর