বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু শনিবার

রিপোর্টারের নাম / ১৮২ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়নে আগ্রহী প্রার্থীদের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আগামীকাল শনিবার। মনোনয়ন ফরম বিক্রি চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

আগামী বুধবার (সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা) পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর, পাবনা জেলার বেড়া, নোয়াখালী জেলার সেনবাগ, রংপুর জেলার পীরগঞ্জ, পটুয়াখালী জেলার গলাচিপা, টাঙ্গাইল জেলার ঘাটাইল, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, গাজীপুর জেলার কালিয়াকৈর, নীলফামারী জেলার নীলফামারীসহ মোট নয়টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

একইসঙ্গে নির্বাচন কমিশন তৃতীয় ধাপে সারা দেশে এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

এসব স্থানে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলের সভাপতি শেখ হাসিনা ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর