বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম / ২৪৫ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল মোল্লা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) বিকেলে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল মোল্লা বামনা উপজেলার ডউয়াতলা গ্রামের চুন্নু মোল্লার ছেলে। তিনি ভান্ডারিয়া বাসাভাড়া নিয়ে বিদ্যুৎ অফিসের সহকারী লাইম্যান হিসেবে কাজ করতেন।

জয়দেব নামের নিহতের এক সহকর্মী জানান, ওই এলাকায় কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন জুয়েল। সহকর্মীরা উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব কুমার মজুমদার জানান, হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর