বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত জিয়াউদ্দিন বাবলু

রিপোর্টারের নাম / ২৬৪ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২ অক্টোবর) এশার নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

রাতে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান। তিনি বলেন, ‘রাত ১০টা ৩৫ মিনিটে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর দাফন সম্পন্ন হয়েছে।’

জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জানাজা ও দাফনে পার্টির সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মশিউর রহমান রাঙ্গা, তার পরিবারের সদস্য এবং দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার সকাল ৯টা ১২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে এক দফা লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর