রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঝালকাঠির পেয়ারার ভাসমান হাটে মার্কিন রাষ্ট্রদূত

রিপোর্টারের নাম / ৩৩৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

ঝালকাঠিতে ঐতিহ্যবাহী পেয়ারার বৃহত্তর ভাসমানহাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৯টায় তিনি স্থানীয় প্রশাসনের লোকজনের সঙ্গে সদর উপজেলার ভিমরুলি খালের ভাসমান পেয়ারা হাট ভ্রমণে আসেন আর্ল রবার্ট মিলার। এসময় রাষ্ট্রদূত স্থানীয় পেয়ারা ও সবজি চাষিদের সঙ্গে কথা বলেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভাসমান হাটের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এখানকার মানুষ খুব সুন্দর, প্রকৃতিও খুব সুন্দর।

এর আগে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। ভাসমান হাট এলাকায় প্রায় দেড়ঘণ্টা অবস্থান শেষে তিনি বরিশালের উদ্দেশে রওনা হন।

মঙ্গলবার (০৯ জুলাই) দুপুর দেড়টায় গ্রিনলাইনের একটি ওয়াটারবাসে নৌপথে বরিশাল আসেন আর্ল রবার্ট মিলার। বৃহস্পতিবার (১১ জুলাই) বিমানযোগে তিনি ঢাকায় ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর