সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

দেশের আইন যুগোপযোগী করার আহ্বান রাষ্ট্রপতির

রিপোর্টারের নাম / ২৩৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় যুগোপযোগী আইনের পাশাপাশি বিদ্যমান আইনের নিরপেক্ষ প্রয়োগও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

তিনি বলেছেন, ‘যুগোপযোগী আইনের পাশাপাশি আইনের নিরপেক্ষ প্রয়োগও সমান গুরুত্বপূর্ণ। আমি দেশের বিদ্যমান আইন-কানুন আধুনিকায়ন ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে আইন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে কমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করে। তাদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

প্রতিনিধি দল কমিশনের সার্বিক কর্মকাণ্ড এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশন সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর