বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঝালকাঠিতে গুপ্তধন-তান্ত্রিকের কথা বলে হাতিয়ে নিল লাখ টাকা

রিপোর্টারের নাম / ৩১০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

ঝালকাঠির রাজাপুরে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা গুপ্তধন-তান্ত্রিকের কথা বলে ১ লাখ টাকা হাতিয়ে নেয় বলে জানা গেছে।

গ্রেফতাররা হলো- বাগেরহাট জেলার মোড়লগঞ্জের খাউলিয়া এলাকার মো. দুলাল খানের ছেলে মো. আরিফ খান জয় (২৩), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকার মো. আজাদের ছেলে মো. তারেক (২৩)।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকার মো. সাইদুর রহমান আজাদের ছেলে মো. মাসুম বিল্লাহর ঘরে গুপ্তধন আছে- এমন তথ্য জানায় জুয়েল নামে প্রতারক চক্রের এক সদস্য।

গুপ্তধন তুলতে ভারত থেকে তান্ত্রিক ভাড়ার কথা বলে প্রথম দফায় গত ১৫ এপ্রিল এক লাখ টাকা হাতিয়ে নেয়। পরে দ্বিতীয় দফায় ৩ সেপ্টেম্বর তান্ত্রিক নিয়ে আসার খরচ বাবদ পাঁচ হাজার বিকাশে নেয় জুয়েল।

১৭ সেপ্টেম্বর মাসুমের বাড়িতে আসেন তারা এবং মাসুমের ঘরের মাটি খুঁড়ে গুপ্তধন খুঁজতে থাকেন জুয়েল, আরিফ ও তারেক।

শেষে তৃতীয় দফায় গুপ্তধন পরশপাথরসদৃশ স্বচ্ছ কাঁচের ওয়েট পেপার মাটির মধ্যে পুঁতে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখে এবং সেটি পরিশোধিত করতে তারা সিঁদুর, রক্ত, সাপের মাথা ক্রয় করতে চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় মাসুমের সন্দেহ হলে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তাদের আটকে রেখে পুলিশে খবর দেন তিনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল পালিয়ে যায়। বাকি দুইজন আরিফ ও তারেক গ্রেফতার হয়।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর