বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরগুনায় ট্রলার উল্টে এক জেলের মৃত্যু

রিপোর্টারের নাম / ২৯০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

বরগুনা: বৈরী আবহাওয়ার কারনে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে তীরে ফিরে আসার পথে ঝড়ের কবলে পড়ে একটি নামবিহীন একটি মাছ ধরা ট্রলার উল্টে ঘটনাস্থলেই ট্রলার মালিক মো. রুহুল আমিন খানের (৫০) মত্যু হয়েছে। ওই ট্রলারে থাকা অপর ৫ জেলে গুরুতর আহত  হয়েছেন।
আজ মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে জেলেদের উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠিয়েছেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বৈরী আহাওয়ায় সাগর থেকে মাছ ধরে পাথরঘাটায় আসার পথে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় ঝড়ের কবলে পরে ৬ জেলেসহ ট্রলারটি উল্টে যায়।
এতে ওই ট্রলারে থাকা ৫জন জেলে সাতরিয়ে উঠতে পারলেও ট্রলার মালিক মো. রুহুল আমিন খান ট্রলার থেকে বেরিয়ে আসতে পারেনি। কিছুণ পর পার্শবর্তী জেলেদের সহায়তায় রুহুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উল্টে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর