বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরগুনায় মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম / ২৮২ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

চোরাইকৃত মোটরসাইকেলসহ পশ্চিম বরগুনা থেকে দুই চোরকে আটক করেছে পুলিশ। রবিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটক হওয়া দুজন হলো পটুয়াখালীর কলাপাড়ার নাচনাপাড়া গ্রামের আলাউদ্দিন শিকদারের ছেলে মো. রুমান (২২) এবং একই গ্রামের রুস্তম আলী সরদারের ছেলে মো. মাসুম (৩১)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন ।

পুলিশ জানায়, চোরাই মোটরসাইকেলের নাম্বার প্লেট পরিবর্তনের জন্য বরগুনা বিআরটিএর অফিসে আসে মাসুম ও রুমান। কিন্তু অফিসের কর্তব্যরতরা বলে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া নাম্বারপ্লেট পরিবর্তন করা যাবেনা।

এসময় বিআরটি অফিস থেকে তারা বের হয়ে যায় । গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে পশ্চিম বরগুনায় অভিযান চালানো হয় । এসময় মাসুম ও রুমানকে আটক করা হয় । পরে তাদের কাছ থেকে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় ।

মোটর সাইকেলের মালিক জব্বার খান বলেন, এতদিন পরে মোটরসাইকেল উদ্ধার হবে আমার জানা ছিল না। মোটরসাইকেল দেখতে আমার পরিবারের সকলে থানায় এসেছে। ধন্যবাদ জানাচ্ছি বরগুনা সদর থানার সকল কর্মকর্তাকে মোটরসাইকেল উদ্ধার করে দেয়ার জন্য।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম. তারিকুল ইসলাম বলেন, মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন ২০১৭ সালের একটি সাধারণ ডায়েরি সূত্র ধরে চুরি হওয়া মোটরসাইকেল চার বছর পরে উদ্ধার করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর