বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আগামী ৪ অক্টোবর থেকে ববির হল-লাইব্রেরি খোলা

রিপোর্টারের নাম / ২৪২ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

আগামী ৪ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হল ও লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ৩৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ক্লাস কার্যক্রম শুরু হবে অক্টোবরের তৃতীয় সপ্তাহে।

কমপক্ষে যারা ১ ডোজ টিকা নিয়েছেন তারাই হলে উঠতে পারবেন। এসব তথ্য মোবাইল ফোনে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ৪ তারিখ থেকে আবাসিক হল ও লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাথমিকভাবে যারা কমপক্ষে ১ ডোজ টিকা গ্রহণ করেছেন তারা সংশ্লিষ্ট কাগজপত্র দেখিয়ে হলে উঠতে পারবেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জয়নাল আবেদীন এ বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ আমাদের হল ও লাইব্রেরিগুলো খুলে দেয়ার জন্য।

আমরা আশা রাখি খুব দ্রুত যাতে আমরা ক্লাস রুমে ফিরে যেতে পারি এবং সেশনজট থেকে মুক্তি পেতে পারি সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

প্রসঙ্গত, গত বছরের (২০২০) মার্চ মাসের মাঝামাঝিতে করোনা সংক্রমণ দেখা দিলে বন্ধ করে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের হল ও অন্যান্য কার্যক্রম। তাই দীর্ঘ ১৮ মাসের বেশি সময় পরে পুনরায় হল খোলার সিদ্ধান্তে খুশি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর