রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কোরআনের শিক্ষার অভাবে মানুষ চরিত্রহীন হচ্ছে: চরমোনাই পীর

রিপোর্টারের নাম / ২৭৩ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১০ জুলাই, ২০১৯

অনলাইন ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দুনিয়াতে যতদিন ওহীভিত্তিক শিক্ষা ব্যবস্থা থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে। কোরআনের শিক্ষার অভাবে মানুষ চরিত্রহীন হচ্ছে।

তিনি বলেন, কোরআনী শিক্ষায় শিক্ষিত জাতি কখনো অনৈতিক কাজে জড়াতে পারে না। সমাজে অশান্তির মূলেই রয়েছে নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা। ইলমে ওহীর শিক্ষা প্রসারে সকলকে একযোগে কাজ করতে হবে।

বুধবার জয়পুরহাটে আশরাফুল উলুম কওমী মাদরাসার ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর আরও বলেন, ইসলাম কল্যাণের ধর্ম। মানবতা শান্তির ধর্ম। ইসলামকে বিশ্বব্যাপী কলুষিত করতে ইসলামবিরোধী শক্তিগুলো জঙ্গিবাদ ও আইএসের জন্ম দিয়েছে। বিশ্বব্যাপী ইসলামের সুমহান পতাকাতলে প্রতিদিন হাজার হাজার মানুষ শামিল হচ্ছে।

তিনি সকলকে ইসলামবিরোধী সকল কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর