মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

‘প্রস্তুতি সম্পন্ন, এনআইডি-টিকাকার্ড নিয়ে কেন্দ্রে আসুন’

রিপোর্টারের নাম / ২০৫ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীসহ সারাদেশে ৭৫ লাখ ডোজ টিকাদান কার্যক্রমের প্রস্তুতি শেষ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হবে প্রথম ডোজের টিকাদান কর্মসূচি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠীকে টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে টিকাদান চলবে। লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার পরও টিকাদানের সঙ্গে জড়িতরা কেন্দ্রে আরও এক ঘণ্টা অবস্থান করবেন। পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতাধীন পরিচালিত টিকাপ্রদান কার্যক্রম চলবে।

গণটিকাদান কর্মসূচিতে ২৫ বছর বা তার চেয়ে অধিক বয়স্ক যারা, আগে থেকে নিবন্ধন করেছেন তাদের ক্ষুদেবার্তার মাধ্যমে টিকা নিতে বলা হচ্ছে।

বয়স্ক নারী ও শারীরিকভাবে প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। গণটিকাদানের এ কর্মসূচিতে এবার গর্ভবতী মা ও স্তনদানকারী মায়েদের টিকা দেওয়া হবে না। টিকা নিতে যারা আসবেন তাদের জাতীয় পরিচয়পত্র ও টিকাকার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।

স্বাস্থ্যের ডিজি বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবার সঙ্গে সমন্বয় করে এ গণটিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ইউনিয়ন-উপজেলা ও পৌরসভার প্রতিটি কেন্দ্রে ৫০০ ডোজ বা তার বেশি এবং সিটি করপোরেশন এলাকার প্রতিটি কেন্দ্রে এক হাজার বা তার চেয়ে বেশি সংখ্যক ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর