রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালের আগৈলঝাড়ায় সন্ধ্যা নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

রিপোর্টারের নাম / ২৫৫ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১০ জুলাই, ২০১৯

বরিশালের আগৈলঝাড়ায় সন্ধ্যা নদীর তীরে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের পাশাপাশি দুই দখলদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার পয়সারহাট এলাকায় নদীর পূর্বপাড়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল দাস।

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল দাস জানান, নদীতীরের অবৈধ দখলদার স্থানীয় বালু ব্যবসায়ী বখতিয়ার এন্টারপ্রাইজের মালিক বাদশা বখতিয়ারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে ওই অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অপরদিকে নদী ভরাট করায় পয়সারহাট গ্রামের জেবারুল খান ও জুয়েল তালুকদারকে আটক করে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, উচ্ছেদ অভিযান শুরু হয়েছে মাত্র। নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। শুধু পয়সার এলাকা নয়, এর আওতাধীন উপজেলার সব জায়গায় চলবে অভিযান।

জানা যায়, আটক দু’জন নদীর ভরাট করা অংশ থেকে বালু ও পাথর সরিয়ে নেওয়ার শর্তে মুচলেকা দেয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ফিরোজ শিকদারসহ স্থানীয় লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর