সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পটুয়াখালীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে যুবক আটক

রিপোর্টারের নাম / ২৪৩ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

পটুয়াখালীর বাউফল উপজেলায় মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয় মো. এনামুল হক নামে এক সেনা সদস্য।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে।

এনামুল যশোর সেনানিবাসের ১০ ইষ্ট বেঙ্গলের একজন সেনাসদস্য ও বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে দুই সন্তানের জনক।

এ ঘটনা প্রবাসী ফোরকান গাজীর মা মোসাম্মদ মাজেদা বেগম বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সেখানে বলা হয়, ফোরকান গাজী (৩৫) দীর্ঘ ৮-১০ বছর পর্যন্ত মালয়েশিয়ায় থাকেন। বাড়িতে আমি (মাজেদা বেগম) পুত্রবধূ আখি আক্তার ও নাতী ইভানকে (৭) সঙ্গে নিয়ে নিয়ে উপজেলার পশ্চিম বিলবিলাস গ্রামে থাকি।

ছেলে ফোরকান গাজী বিদেশে থাকায় পুত্রবধূ আখি আক্তার সেনাসদস্য এনামুল হকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

গত বৃহস্পতিবার মাজেদা বেগম বাড়িতে না থাকার সুযোগে ওই দিন রাতেই সেনা সদস্য এনামুল আখি আক্তারের সঙ্গে দেখা করতে যায়।

বিষয়টি বাড়ির লোকজন টের পেলে এনামুল দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে আটক করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, সেনা সদস্য এনামুলকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী তাঁদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। এ ঘটনায় থানায় যে সাধারণ ডায়েরি করা হয়েছে। সেটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর