বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভোলায় এক ইলিশের দাম ৪ হাজার টাকা

রিপোর্টারের নাম / ২৯৭ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ।

শনিবার দুপুরে মাছটি সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্যঘাটে আনলে উৎসুক মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমান।

মাছটি ধরা পড়েছে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকার ইউছুফ মাঝির জালে। তুলাতুলি মাছঘাটে নিয়ে এলে নাছির উদ্দীন নান্নু চেয়ারম্যানের মৎস্য আড়তে মাছটি তিন হাজার ২০০ টাকায় কেনেন কামাল বেপারী।

তুলাতুলি মাছঘাটের আড়তদার মো. ইউনুছ বেপারী জানান, শুক্রবার রাতে মেঘনা নদীর কাচিয়া মাঝেরচর এলাকার ইউছুফ মাঝির জালে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ধরা পড়ে।

পরে মাছটি তুলাতুলি ঘাটের কামাল বেপারী তিন হাজার ২০০ টাকায় কিনে বরিশালে পাঠান। বরিশালে মাছটি চার হাজার টাকায় বিক্রি হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে সাগর থেকে বড় আকারের ইলিশ মেঘনায় উঠে আসছে। এ কারণে জেলেদের জালে বড় ইলিশ পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর