মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

‘দুর্নীতি রুখতে গিয়ে আমি হয়তো কাল নাও থাকতে পারি’

রিপোর্টারের নাম / ১৮১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসির) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেছেন, বিআরটিসির দুর্নীতি দমন করতে আমি অনেক বড় বড় ও কঠিন জায়গায় হাত দিয়েছি।

আমি ধরে নিয়েছি এই দুর্নীতি রুখতে গিয়ে আমি হয়তো কাল নাও থাকতে পারি; কিন্তু আমি কোনো কারণে পিছপা হব না।

শনিবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বরিশাল ডিপো কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, বরিশাল ডিপোর কিছু অনিয়ম আমাদের কাছে অভিযোগ আকারে এসেছে।

আমাদের সচিব গত সপ্তাহে বরিশাল ভিজিট করেছেন। তিনি আমাকে কিছু দিকনির্দেশনা দিয়েছেন। তার দিকনির্দেশনার পরিপ্রেক্ষিতে আমি দ্রুত এসেছি।

তিনি আরও বলেন, আমরা অনিয়মের অনুসন্ধান চালাচ্ছি। সবকিছু কাটিয়ে দ্রুত বরিশাল বিআরটিসিকে একটি নতুন রূপ দেব আমরা। ইনশাআল্লাহ বরিশাল বিআরটিসি আর পিছিয়ে পড়বে না।

এছাড়া ইতোমধ্যে বরিশালে যেসব অনিয়ম হয়েছে তার জন্য যারা দায়ী তারা ছাড় পাবে না। বিআরটিসিকে আমি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে দেখেতে চাই। যেখানে খরচের চেয়ে আয় বেশি হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের জেনারেল ম্যানেজার (হিসাব) মো. আমজাদ হোসেন, বরিশাল ডিপোর ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমসহ ডিপোর কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর