মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কুয়াকাটায় সৈকতে পরিচ্ছন্নতা ও ম্যারাথন প্রতিযোগিতা

রিপোর্টারের নাম / ২৬৭ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত পারিস্কার পরিচ্ছন্নতা ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে শনিবার বেলা সাড়ে এগারোটায় মৎস্য অধিদপ্তর পটুয়াখালী ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর আয়োজন করে।

সাগর থেকে ভেসে আসা সৈকতে প্রায় এক কিলোমিটার প্লাস্টিক, ছেঁড়া জাল, পলিথিন ও নানারকম আবর্জনা অপসারণ করা হয়েছে।

এর আগে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পর্যটকসহ স্থানীয় ৪০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় কলাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, ইউএস এ আইডি ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইকোফিস-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, সহকারি গবেষক মো.বখতিয়ার রহমান, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক মিজানুর রহমানসহ গনমাধ্যমকর্মী, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও পর্যটকরা উপস্থিত ছিলেন।

ইউএস এ আইডি ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইকোফিস-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সাগর পরিচ্ছন্ন থাকলে বাড়বে জীববৈচিত্র্য ,বাঁচবে সাগরের প্রাণীকূল।

নদী ও সাগরকে প্লাস্টিক, ছেঁড়া জাল, পলিথিন, রাসায়নিক দ্রব্যাদিসহ নানারকম আবর্জনা মুক্ত করতে সদা সচেষ্ট। আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস-২০২১ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর