মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

যানজট কমাতে ১০ বছরে খরচ ৪৩ হাজার কোটি টাকা

রিপোর্টারের নাম / ১৯৫ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

ঢাকায় ব্যক্তিগত গাড়ির মালিক মাত্র সাড়ে ৫ শতাংশ মানুষ। এসব গাড়িই মোট সড়কের ৭০ ভাগ জায়গা দখলে রাখছে।

এসব গাড়িতে চলাচল করেন মাত্র ৭ শতাংশ মানুষ। বাকি ৯৩ শতাংশ মানুষ চলাচল করেন বাস, রেল, নৌপথ, রিকশা ও হেঁটে। কিন্তু এ মাধ্যমগুলোর জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে না। ফলে শহরে বাড়ছে যানজট আর দূষণ।

আজ শনিবার সকালে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে নগর পরিকল্পনায় আমাদের ভাবনা’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা জানান, যানজটের কারণে ঢাকায় দৈনিক ৫০ লাখ কর্মঘণ্টা অপচয় হচ্ছে। যার আর্থিক ক্ষতি বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। যানজট কমাতে গত ১০ বছরে সরকার খরচ করেছে ৪৩ হাজার কোটি টাকা।

কিন্তু তাতে সুফল মেলেনি। উল্টো যানজট আর দূষণ বেড়েছে বহুগুণ। গাড়ির দীর্ঘ যানজটের কারণে ঢাকার রাস্তায় গেল ১০ বছরে ঘণ্টায় ৭ কিলোমিটার গতি কমেছে। এ জন্য ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে যাওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

বক্তারা বলেন, দূষণ থেকে মুক্তি পেতে ব্যক্তিগত গাড়ির লাগাম টানতে হবে। নিশ্চিত করতে হবে হাঁটাবান্ধব পরিবেশ ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা। ঢাকার রাস্তায় সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

এই অবস্থায় নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত গাড়ি কমিয়ে হাঁটাবান্ধব পরিবেশ সৃষ্টির করতে হবে। এ ছাড়া নগর-পরিকল্পনায় শিশু, নারী, বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের গুরুত্ব দিয়ে হাঁটার জন্য ফুটপাত ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ, কারফ্রি সিটিস এলাইন্স, কারফ্রি সিটিস এলাইন্স বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।

ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হেলফ ব্রিজ ফাউন্ডেশন অব কানাডার আঞ্চলিক পরিচালক ডেবরা এফ্রয়েমসন, স্থপতি খন্দকার এম আনসার হোসেন, নাসফ-এর সভাপতি হাফিজুর রহমান ময়নাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর