সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে নিত্যপণ্যের বাজারে আগুন দাম বেড়েছে ডাল-মুরগির

রিপোর্টারের নাম / ২৩১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

বরিশালে আরেক দফা বেড়েছে মসুর ডালের দাম। আগস্টের শেষ সপ্তাহে একদফা দাম বেড়ে বড় দানার মসুর ডাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৮০ টাকায়। দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে এখন তা বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

অন্যদিকে, কোরবানির পর তৃতীয় দফায় বেড়েছে ফার্মের মুরগির দামও। এক সপ্তাহ আগেও সোনালি মুরগির কেজি ছিল ২২৫ টাকা। এখন ৩৫ টাকা বেড়ে তা বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। এছাড়া সরবরাহ কম থাকায় ইলিশের দাম চড়া। আকারভেদে ইলিশের দাম হাঁকা হচ্ছে ৯০০-১৪০০ টাকা।

এছাড়া চাল, আদা, রসুন, চিনি, আটা-ময়দা ও সয়াবিন তেলের উচ্চমূল্য অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে বাজারে চাহিদার তুলনায় সবজি সরবরাহ কম থাকায় দাম কিছুটা চড়া।

শনিবার (১১ সেপ্টেম্বর) নগরীর চৌমাথা বাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ সবজির দাম কেজিপ্রতি ৪০ টাকা থেকে শুরু। কাকরোল, চিচিঙ্গা, ঝিঙ্গে, করলা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এছাড়া বাঁধাকাপি ৬০, টমেটো ৯০-১০০, বরবটি ৫০, কাঁচামরিচ ৯০-১০০, শসা ৫০, বেগুন ৬০-৭০, গাজর ৮০-১০০ ও ধনেপাতা বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। বাজারে কম দামের সবজির মধ্যে মিলছে কেবল পেঁপে, পটোল ও মিস্টি কুমড়া। তাও প্রতি কেজি ৩০ টাকা।

সবজি বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, এখানে ভালো মানের সবজি আসে। তাই দামও বেশি। বন্যার কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে। এজন্য দাম কিছুটা চড়া। আলু, পেঁয়াজ, আদা, রসুন, আটা-ময়দা ও চিনির দামে তেমন কোনো পরিবর্তন হয়নি।

প্রতি কেজি খোলা সয়াবিন ১৩০-১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দাম ১৪৫-১৪৯ টাকা। ব্রয়লার মুরগি ১২৫, কক ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে হালিপ্রতি ৩৫ টাকায়।

চৌমাথা বাজারের ভাই ভাই হাঁস মুরগির দোকান মালিক শাহ আলম সিকদার জানান, লোকসানের কারণে কিছু কিছু ফার্ম বন্ধ হয়ে গেছে। এ কারণে সরবরাহে ঘাটতি চলছে। তাই দাম ঊর্ধ্বমুখী।

বাজারের মেসার্স আ. মজিদ স্টোরের বিক্রেতা মো. মেহেদী হাসান জানান, কয়েকদিনের মধ্যে বিশেষ করে মোটা দানার মসুর ডালের দাম বেড়েছে। এর বাইরে নিত্যপণ্যের দামে তেমন পরিবর্তন হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর