সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আড়াইশ শয্যায় উন্নীত হচ্ছে বরিশাল জেনারেল হাসপাতাল

রিপোর্টারের নাম / ২৩০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

প্রতিষ্ঠার ১০০ বছর পর বরিশাল জেনারেল হাসপাতাল আড়াইশ শয্যা হাসপাতালে পরিনত হচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে ২৩ কোটি টাকা ব্যয়ে বহুতল ভবন নির্মিত হতে যাচ্ছে।

ভবন নির্মাণের দরপত্র আহবান করেছে গণপূর্ত বিভাগ। আগামী ১৬ সেপ্টেম্বর এই উন্মুক্ত দরপত্র খুলবে বরিশাল গণপূর্ত বিভাগ।

১৯১২ সালে ২০ শয্যার বরিশাল জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়। গত নব্বই দশকে ৮০ শয্যায় উন্নীত করা হয় জেনারেল হাসপাতাল।

সব শেষ ২০ শয্যার ডায়রিয়া ওয়ার্ড নিয়ে ১শ শয্যায় উন্নীত হয় বরিশাল জেনারেল হাসপাতালকে। কিন্তু দিন দিন রোগীর চাপ বেড়ে যাওয়ায় জেনালের হাসপাতালের পরিসর বাড়ানোর দাবি ওঠে সর্বমহলে।

সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, ১শ শয্যার জেনারেল হাসপাতাল আড়াইশ শয্যায় উন্নীত করতে মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট বিভাগে দির্ঘদিন ধরে চিঠি চালাচালি হয়।

২০১৮ সালে অপারেশন প্লান পাঠানোর প্রেক্ষিতে মন্ত্রনালয় জেনালের হাসপাতালকে আড়াইশ শয্যায় উন্নীত করে।

এই লক্ষ্যে সেখানে ১২ তলা ভবন নির্মিত হবে। প্রথম পর্যায়ে ২৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রনালয়। আড়াইশ শয্যা হাসপাতালের জন্য অবকাঠামো নির্মাণের পাশাপাশি ধাপে ধাপে চিকিৎসক, নার্স এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করা হবে।

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডা বলেন, জেনারেল হাসপাতালে ১২ তলা ভবন অনুমোদন হয়েছে। প্রথম পর্যায়ে হবে দুই তলা ভবন।

এ জন্য ২৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে দরপত্র আহবান করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর দরপত্র খুলে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর