রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরগুনায় অ্যাম্বুলেন্সে ইয়াবা বহন, গ্রেফতার ৪

রিপোর্টারের নাম / ৩০৫ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

বরগুনায় অ্যাম্বুলেন্সে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করেছে বরগুনা জেলা পুলিশ। এসময় অ্যাম্বুলেন্সে তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্বার করা হয়।

বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক সাংবাদিকদের জানান, বিশ্বস্ত সূত্রে জানতে পারেন বরিশাল থেকে অ্যাম্বুলেন্সে বরগুনায় মাদক নিয়ে আসা হচ্ছে।

সোমবার রাত পৌনে ৯ টার দিকে বরগুনার ২ নং গৌরিচন্না ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অ্যাম্বুলেন্স থামিয়ে অভিযান চালায় পুলিশ।

এসময় ৮০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। এরা বরিশাল থেকে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের ভাড়া একটি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা বহন করছিলো। অ্যাম্বুলেন্সটিও (ঢাকা মেট্রো-ছ ৭১০১৬৬) জব্দ করা হয়।

আটক হওয়া চারজন হচ্ছে, ২নং গৌরীচন্না ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সেরাজুল হকের ছেলে শহিদুল ইসলাম শুভ (২৬), একই এলাকার বাচ্চু খানের ছেলে আবদুল্লাহ খান (৪০), বরিশালের শেরে বাংলা রোড এলাকার হানিফ কাজীর ছেলে কাজী জুয়েল (৩৫) এবং বরিশালের ওয়াপদা কলোনী এলাকার চিত্তরঞ্জন সরকারের ছেলে অ্যাম্বুলেন্স চালক দিপক সরকার (২৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর