মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঝালকাঠির সেই লিমনের বিয়ে কাল

রিপোর্টারের নাম / ৩৫২ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির সাতুরিয়া গ্রামের সেই লিমনের গায়ে হলুদ হয়েছে, কাল বিয়ে। কনে যশোরের অভয়নগর উপজেলার নওপাড়া এলাকার রাবেয়া বসরি। কনের বাড়িতেই শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হবে বিয়ের অনুষ্ঠান।

১০ বছর আগে র্যা বের গুলিতে পা হারান লিমন হোসেন। তখন বয়স ছিল ১৬। এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সময় র্যা বের গুলিতে লিমনের পা হারানোর ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

ঝালকাঠির সাতুরিয়া গ্রামের সেই কিশোর এখন সাভার গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রভাষক ও শিক্ষানবীশ আইনজীবী। বিয়ে করে সংসারজীবন শুরু করতে যাচ্ছেন।

লিমন জানান, বাবা-মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে জীবনে আরেক অধ্যায় শুরু করছি। বৃহস্পতিবার নিজ বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে।

 

হবু স্ত্রী রাবেয়া বসরি বলেন, সে (লিমন) নিজের সঙ্গে যুদ্ধ করে ক্যারিয়ার গড়েছে, দাম্পত্য জীবনেও দায়িত্বশীল হবেন বুঝেই বিয়েতে রাজি হয়েছি।

সাভার গণবিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন লিমন। এরপর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি সাভার গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষা সহকারী পদে যোগ দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সহকারী প্রভাষক হিসেবে পদোন্নতি পান লিমন।

লিমনের মা হেনোয়ারা বেগম বলেন, গত ১০ বছরে যত কষ্ট করেছি পোলার বিয়ে দিতে পেরে সব কষ্ট শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর