সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

প্রেমিককেই বিয়ে করছেন নায়িকা আচঁল

রিপোর্টারের নাম / ২৯৪ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা আঁচল। কিছু দিন ধরেই তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। পাত্র ইন্ডাস্ট্রির উঠতি গায়ক সৈয়দ অমি।

অমির সঙ্গে আঁচলের প্রেমের বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই কানাঘোষা চলছে। তাদের দু’জনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। অমির গানের মডেলও হয়েছেন এই নায়িকা।

এবার অমির সঙ্গে প্রেম ও বিয়ের খবর নিশ্চিত করলেন নায়িকা নিজেই।

জানা গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর আয়োজন করে বিয়ে করবেন তারা। আঁচল বলেন, বিয়ে তো আর গোপন করার মতো বিষয় না। করলে সবাইকে জানিয়েই করব।

অমি প্রসঙ্গে আঁচল বলেন, ২০২০ সালে একটি মিউজিক্যাল ফিল্মের সুবাদে ওর সঙ্গে আমার পরিচয়। এরপর থেকেই আমাদের ভালো সম্পর্ক। বিষয়টি আমাদের দুই পরিবারই জানে।

আসলে একটা সময় পর দুই পরিবারের সদস্যদের বিষয়টি জানাই। তারাও এতে সম্মতি দিয়েছেন। সব ঠিক থাকলে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর বিয়ে করার ইচ্ছা আছে আমাদের।

২০১১ সালে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন আঁচল। তার অভিনীত প্রথম সিনেমা ‘ভুল’। তবে তার অভিনীত প্রশংসিত ছবি ‘জটিল প্রেম’।

চলচ্চিত্র ক্যারিয়ারে শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গে জুটি হয়েছেন আঁচল। যদিও শেষ ক’বছরে আর সেভাবে পাওয়া যায়নি তাকে।

অমি গানের জগতের মানুষ। আঁচলের সঙ্গে ‘ও জান রে’ গানে কাজ করেছেন সম্প্রতি। তার সঙ্গেই প্রকাশের অপেক্ষায় আছে ‘তুই ছাড়া কে আছে বল’ শিরোনামের আরেকটি গান।

এ ছাড়া অবমুক্ত হয়েছে, রঙিলা ভাবের কন্যা, তুই, ওরে প্রিয়া, মন কান্দেসহ বেশ কিছু কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর