মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ইভ্যালির সঙ্গে আর নেই আরিফ আর হোসাইন

রিপোর্টারের নাম / ১৯০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

আলোচিত ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে আর নেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরিফ আর হোসাইন। তিনি প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আজ সোমবার (৩০ আগস্ট) রাতে ইত্তেফাক অনলাইনকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

 

ইভ্যালির বর্তমান ইস্যুতে ভুক্তভোগী জনসাধারণের জন্য একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে তার ব্যক্তিগত মতামত জানতে চাইলে তিনি ইভ্যালির সাথে আর নেই বলে জানান। তিনি বলেন, যেহেতু এই মুহুর্তে আমি ইভ্যালিতে নেই, তাই ইভ্যালি নিয়ে করা মন্তব্য ভুল হতে পারে।

আরিফ আর হোসাইন জানান, তিনি এপ্রিল মাসে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে যোগ দেন। যেখানে মে মাস পর্যন্ত তিনি তার দায়িত্বে ছিলেন। তার হিসেব মতে জুন মাস থেকে তিনি ইভ্যালি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আরিফ আর হোসাইন নিজেই এই চাকরী ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন। তবে কেন সে বিষয়ে তিনি কিছু বলেন নি।

 

সামাজিক মাধ্যম ফেসবুকে প্রায় পৌনে ৫ লাখ ফলোয়ার সংবলিত এই আরিফ আর হোসাইনের পুরো নাম শাহ্ মোহাম্মদ আরিফ রেজা হোসাইন। ফেসবুকে তিনি Arif R Hossain নামে পরিচিত। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এই ব্যক্তি ১৯৯৭ সালে ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ১৯৯৯ সালে নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।

 

এরপর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্যে পাড়ি জমান ইংল্যান্ডের অক্সফোর্ড ব্রুক্স ইউনিভার্সিটিতে। সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসেন ২০০৬ সালে। এরপর তিনি পারিবারিক রিয়েল এস্টেটের ব্যবসায় যোগদান করেন এবং বর্তমান অব্দি সেখানেই দক্ষতার নিদর্শন দিয়ে কর্মরত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর