বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

২৮ দিনে ডেঙ্গুতে প্রাণ গেলো ২৯ জনের

রিপোর্টারের নাম / ২৪১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আগস্টের ২৮ দিনে সারাদেশে ২৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ছয় হাজার ৯১১ জনের, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ।

শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৬৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১৪ জন ঢাকায় এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫১ জন।

সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১১১ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৯৬৭ ও ১৪৪ জন ঢাকার বাইরে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত ৯ হাজার ৫৬৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন আট হাজার ৪১৫ জন।

জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন এবং চলতি মাসে এখন পর্যন্ত ছয় হাজার ৯১১ জন রোগী ভর্তি হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর