সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

তজুমদ্দিনে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম / ২৫৯ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

 ভোলার তজুমদ্দিনে মেঘনা নদী থেকে পুলিশ অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে। লাশের ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (২৭ আগষ্ট) সকাল ১১টায় উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো: মোজাম্মেল হক থানা পুলিশকে জানান মেঘনা নদীতে এক ব্যক্তির লাশ ভাসছে।
সংবাদ পাওয়ার পরেই তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেনের নেতৃত্বে এসআই নামিক সর্দারসহ পুলিশের একটি টিম লাশ উদ্ধারের চাঁচড়ায় যান।
পরে চাঁচড়া ৮নং ওয়ার্ডের হিমাংশু দাসের বাসা সংলগ্ন মেঘনা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবকের (৪৫) লাশ উদ্ধার করেন।
উদ্ধারকৃত লাশের ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, উদ্ধারকৃত লাশের পরিচয় সনাক্তসহ আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর