সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরে করোনা প্রতিরোধে প্রচারণা ও মাস্ক বিতারণে শহীদ রাজু ব্রিগেড

রিপোর্টারের নাম / ২৭০ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

পিরোজপুর প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন বা সাটডাউন উঠে গেলেও অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। তাই মানুষকে সচেতন করতে পিরোজপুরে প্রচারণা ও মাস্ক বিতরণ করছে ‘শহীদ রাজু ব্রিগেড’।

আজ সকাল ১১টায় পিরোজপুর শহরের বিভিন্ন সড়ক ও বাজার ঘুরে ব্রিগেডের সদস্যরা মাস্ক পড়ার জন্য মানুষকে উৎসাহ দিতে দেখা গেছে।

এবং গরীব রিক্সাওয়ালা ও দিন মুজুরদের মাঝে মাস্ক বিতরণ করেন সংগঠনটি। শহীদ রাজু ব্রিগেড এর সমন্বয়ক আবির হাসান জানান,করোনা ভাইরাস প্রতিরোধে তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে এর আগে সকাল ১০টায় জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে দপ্তর সম্পাদক আবির হাসানকে সমন্বয়ক করে ‘শহীদ রাজু ব্রিগেড’ এর ১০সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরী।

তিনি বলেন, দেশে লকডাউন উঠে গেলেও এখনো করোনার প্রভাব বিরাজমান। আগের মত এখনো ভাইরাসে আক্রন্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

তাই যতদিন না দেশের সবাই করোনার টিকার আওতায় আনা সম্ভব হচ্ছে ততদিন আমাদের প্রতিরোধ কর্মসূচি চলবে।

কর্মসূচি উদ্বোধনের প্রথম দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ডাঃ তপন বসু,সহ-সভাপতি কৃষ্ণ দাস।

‘শহীদ রাজু ব্রিগেড’ এর অন্যান্য সদস্যরা হলেন, শাহেদ মাহমুদ,অনুপ সুতার,অন্যন্যা কবিরাজ,আদিল সাদমান,রবিউল ইসলাম,আইরিন আক্তার নাজমা,স্বর্ণা খান,আব্বাস তালুকদার ও ইমন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর