রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বেতাগীতে আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে বিলে পোনা মাছ অবমুক্ত

রিপোর্টারের নাম / ২৭২ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

বেতাগীঃ বরগুনার বেতাগীতে পল্লী এলাকার দরিদ্র, ভূমিহীন জনগোষ্ঠিসহ জলাভূমি তীরবর্তী জেলে সম্প্রদায়ের জীবনমানউন্নয়ন ও প্রাকৃতিক জলাভূমিতে মৎস্য উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বিল নার্সারি কার্যক্রমের আওতায় উপজেলার ফুলতলার মরাবিলে  আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করা  হয়েছে।
 আজ বুধবার (২৫ আগষ্ট) সকাল এগারাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে এতে  প্রধান অতিথি  ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু ও ইউপি চেয়ারম্যান  অধ্যাপক মো. নওয়াব হোসেন নয়নসহ অন্যান্যরা।
জানা গেছে, দেড় লাখ জনসংখ্যা অধ্যুষিত উপকূলীয় এ জনপদে এটি একটি মরা খাল ছিলো। স্থানীয় মানুষ, মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে সরেজমিনে আলাপ-আলোচনার মাধ্যমে পোনা মাছ অবমুক্ত করার জন্য উপজেলার বিবিচিনি ইউনিয়নের  ফুলতলা এলাকার ২০ হেক্টর আয়তনের এ মরা বিলটি নির্বাচন করা হয়।
 এ প্রেক্ষিতে ২০২০-২১ অর্থ বছরের রাজস্ব খাতের বরাদ্দে মৎস্য অধিদপ্তর  এ বিলে  ১ লক্ষ  পোনা মাছ অবমুক্ত করা হয়।
এর ফলে এখানকার ও আশে-পাশের  বসবাসরত ৫ শতাধিক মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সূযোগ সৃস্টি হবে বলে উপজেলা মৎস্য অফিস জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর