রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কাউখালীতে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম / ২৬৪ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে অটোরিক্সার ধাক্কায় মেহেরাব হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুটি উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ি গ্রামের শাহ জামাল হোসেনের পুত্র।

আজ বুধবার দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ইউনিয়নের ইউপি সদস্য মো. হেমায়েত হোসেন ওই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, শিশুটি গুরুতর আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ওই শিশুটির পিতা জামাল হোসেনের বাড়ি চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ি গ্রামে। কিন্তু তার পিতা ডেকরেশনের ব্যবসার কারনে চিরাপাড়া গ্রামে ভাড়ায় বাসায় থাকেন।

তার দোকানটি রাস্তার পশ্চিম পাশে আর বাসা রাস্তার পূর্ব পাশে। নিহতের পরিবার, থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে ওই শিশুটি তার মায়ের সাথে করে পিতার দোকান থেকে বাসার দিকে যাচ্ছিলো।

এ সময় কাউখালী থেকে আমড়াজুড়ি ফেরিঘাটের দিকে আসা মুরগী বোঝাই একটি পিকাপ তাকে ধাক্কা দেয়।এ সময় ফেরিঘাট থেকে ছেড়ে আসা একটি অটো রিক্সার নিচে শিশুটি চাপা পড়ে গুরুতর আহত হয়।

এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন জানান, এ ব্যপারে কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর