সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পটুয়াখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর জিডি

রিপোর্টারের নাম / ১৮৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২১ আগস্ট, ২০২১

 পটুয়াখালীতে স্ত্রীর উপর অত্যাচারের বিচার চেয়ে স্বামীর বিরুদ্ধে জিডি করেছে পাঁচ মাস বয়সী শিশু সন্তানের মাতা ফাহিমা আক্তার।

জিডি সূত্রে জানা গেছে, ১০ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের ঠেংগাই গ্রামের হাবিবুর রহমান তালুকদারের কন্যা ফাহিমা আক্তার ও পটুয়াখালী পৌরসভার মাদবর বাড়ির হানিফ মাতব্বরের মোফাজ্জেল হোসেন (সম্পর্কে মামাতো ভাই বোন) এর সাথে কলমা এবং পরবর্তীতে রেজিস্ট্রি কাবিন মূলে বিবাহ হয়।

তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে ফাহিম মুনাঈম (৫মাস) জন্ম গ্রহন করে। বিবাহের পর থেকে স্বামী মোফাজ্জেল হোসেন বিভিন্ন সময় যৌতুকের জন্য স্ত্রী ফাহিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে।

পরে অত্যাচার সহ্য করতে না পেরে ফাহিমা আক্তার নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেয়ার জন্য শুক্রবার(২০ আগস্ট) বিকেলে সদর থানায় জিডি করেন।

এদিকে স্থাণীয়রা জানিয়েছেন, ফাহিমা আক্তার ও মোফাজ্জেল হোসেন সম্পর্কে মামাতো ভাই বোন। বিয়ের পর থেকেই মোফাজ্জেল তার স্ত্রীর উপর অত্যাচার করত। শিশু সন্তান নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে তারা জানিয়েছেন।

স্বামীর বিরুদ্ধে স্ত্রী ফাহিমা কর্তৃক জিডি নিশ্চিত করেছেন ওসি আখতার মোর্শেদ। এ ব্যাপারে জিডির তদন্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, তাদের বিবাহ রেজিস্ট্রার হয়েছে। অত্যাচারের বিচার চেয়ে জিডি করেছেন ফাহিমা। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর