সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঝালকাঠি পৌরসভার কাউন্সিলরকে কুপিয়েছে দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম / ২৮৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ঝালকাঠি পৌরসভার ৫ বারের নির্বাচিত কাউন্সিলর হুমায়ুন কবির খান (৫৮) ও তাঁর পরিবারের আরো তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের পালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতর পরিবার জানায়, ঝালকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির খানের পালবাড়ি বাসায় বৃহস্পতিবার রাতে হামলা করে দুর্বৃত্তরা।

এ সময় হুমায়ুন কবির খান গাবখান সেতুর নিচের এলাকায় ছিলেন। খবর পেয়ে মোটরসাইকেলে তিনি বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।

পালবাড়ি এলাকায় আসলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। এতে তাঁর বা হাতের কবজি কেটে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থান জখম হয়।

তাঁর চিৎকার শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসলে তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।

আহতরা হলেন হুমায়ুন কবির খানের স্ত্রী রুমা বেগম (৪৫), ছেলে আবিদ খান (১৭) ও ভাইয়ের ছেলে আজিজুল হক খান (১৮)।

গুরুতর অবস্থায় রাতেই কাউন্সিলর হুমায়ুন কবির খানকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর পরিবার জানিয়েছে, চিকিৎসকরা বলছে, তাঁকে বাঁচাতে বা হাতের কবজি কেটে ফেলা হতে পারে।

পুরনো বিরোধের জের ধরে এ হামলা হতে পারে বলে ধারণা করছেন তাঁর পরিবার। কাউন্সিলর হুমায়ুন কবির খান জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, হামলার খবর শুনেই দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর