বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

যশোরে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

রিপোর্টারের নাম / ২২৪ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৮ আগস্ট, ২০২১

যশোরের মণিরামপুরে তিন বছরের মেয়েকে রশিতে ঝুলিয়ে হত্যার পর নিজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন পিয়া মণ্ডল (২২) নামের এক গৃহবধূ।

শনিবার (৭ আগস্ট) উপজেলার কুলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী কলেজ শিক্ষক কণার মণ্ডলকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, চার বছর আগে অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের ভগিরথ মণ্ডলের মেয়ে পিয়ার সঙ্গে কণার মণ্ডলের বিয়ে হয়। বিয়ের এক বছর পরে তাদের সংসারে কথা নামের এক মেয়ের জন্ম হয়। বিয়ের পর থেকে কণার মণ্ডলের পরকীয়া প্রেম নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। এর জেরে মাস খানেক আগে শিশু সন্তান কথাকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় পিয়া মণ্ডল। এ ধরনের কাজ হবে না মর্মে আশ্বাস দিয়ে স্ত্রী পিয়াকে বাড়িতে ফিরিয়ে আনেন স্বামী কণার মণ্ডল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় জানান, পিয়া মণ্ডলের স্বামী কণার মণ্ডল স্থানীয় মশিয়াহাটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক। তারা কুলটিয়া গ্রামের ফাল্গুন মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার বিকেলে ভাড়া বাড়ির রান্নাঘর থেকে দুই দড়িতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

পিয়া মণ্ডলের মা শিপ্রা মণ্ডল বলেন, জামাইকে বহুবার ভাল হতে বলেছি, কথা শুনেননি। এ সব বিষয় নিয়ে মেয়েটা কিছু বললে তাকে মারধর করতেন।

পিয়া মণ্ডলের ভাই চন্দন মণ্ডল বলেন, এক প্রতিবেশীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন কণার মণ্ডল। এ নিয়ে বোন পিয়ার সঙ্গে কণার মণ্ডলের কলহ চলছিল। শুধু এখানে নয়, কণার মণ্ডলের একাধিক পরকীয়ার সম্পর্ক রয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েকে রশি দিয়ে ঝুলিয়ে হত্যার পর পর পিয়া আরেক রশিতে আত্মহত্যা করেছেন। স্বামীর পরকীয়ার কারণে প্রায় তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর সার্বিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর