রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কলাপাড়ায় কব্জি কর্তন মামলায় রুবেল সিকদার গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

রিপোর্টারের নাম / ২৭৬ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১ আগস্ট, ২০২১

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামের হাতের কব্জি কর্তনে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে গ্রেফতার পাঁচ নং আসামী রুবেল সিকদারের দেয়া তথ্যের ভিত্তিতে মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়ার তার নিজ মাছের ঘেরের মধ্যে ব্যাগে করে লুকানো ছোরা, ছ্যানা ও চাপাতী উদ্ধার করে।

এনিয়ে এ মামলায় চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এরআগে বৃহস্পতিবর গভীর রাতে গ্রেফতার করা হয় নয়ন বয়াতী, খলিল ও নোমানকে। চারজনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, রুবেল সিকদারের বিরুদ্ধে আরেকটি অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এছাড়া মামলার অপর আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

গত ২৮ জুলাই রাতে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামকে কুপিয়ে জখম করে তার ডান হাতের কব্জি কেটে ফেলে। মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামের নেতৃত্বে সাইফুল ইসলাম রায়হান, লাবিব, নবী হোসেন, কামাল, জুলহাস, খলিল হাওলাদার, মাসুম হাওলাদার, জাকারিয়া জমাদ্দার, জাকারিয়া ইসলাম নিলয়, শান্তরাঢ়ি, মিঠুন মাদবর, নজরুল মাদবরসহ ৭/৮ সশস্ত্র সন্ত্রাসী এ হামলা চালায় পূর্ব বিরোধ ও এলাকায় আদিপত্য বিস্তারকে কেন্দ কর্রে।

এ ঘটনায় ২৯ জুলাই রাতে আহত রাকিবুলের মা রাহিমা বেগম বাদী হয়ে উপরোক্ত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এদিকে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামকে দল থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ বহিস্কার করলেও তাকে সহ রুবেল সিকদারকে রক্ষায় মাঠে নেমেছে একটি চক্র। তারা থানা পুলিশের কাছেও ধর্না দিচ্ছে।

তবে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর