সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

অসুস্থ অবস্থায় লুঙ্গি পরে অফিস করলেন ওসি, ছবি ভাইরাল

রিপোর্টারের নাম / ২২১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১ আগস্ট, ২০২১

বরিশালের বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিনের শরীরে বিষফোঁড়া অপারেশন করার কারণে লুঙ্গি পরে অফিস করে আলোচিত হয়েছেন।

শুক্রবার লুঙ্গি পরে অফিস করার সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ সময় কমেন্টবস্কে অনেকেই তাকে দায়িত্ব পালনে কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হিসেবে সাধুবাদ জানান।

জানা গেছে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের শরীরে একটি বিষফোঁড়া অপারেশন করার কারণে অসুস্থ হয়ে প্রায় তিন সপ্তাহ ধরে নিজ বাসায় ছুটিতে ছিলেন।

পরে তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে লুঙ্গি পরেই অফিস করা শুরু করেন। শুক্রবার তার পোশাক পড়তে কষ্ট হওয়ার কারণে লুঙ্গি পরেই অফিস করছিলেন।

তার এ লুঙ্গি পরে অফিস করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে আলোচিত হন।

এদিকে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বিষফোঁড়ায় অসুস্থ থাকা অবস্থায় এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা পরিদর্শক মো. জাফর আহম্মেদের সঙ্গে নিয়মিত খোঁজ-খবর রেখেছেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর