মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়িতে অগ্নিকাণ্ড

রিপোর্টারের নাম / ১৯৯ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১ আগস্ট, ২০২১

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের বাড়ির রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যায় নগরীর বটতলা সড়কস্থ তার বাসভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।

বাসভবনের কেয়ারটেকার সাজ্জাদ হোসেন জানান, শনিবার বাড়ির রান্নাঘরের কাঠের চুলায় দুপুরের খাবার রান্নার পর ঘর বন্ধ করে চলে যান। মাগরিবের নামাজের পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

এসময় প্রতিমন্ত্রীর বাড়িতে থাকা নেতাকর্মী ও স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানো শুরু করে। পরে বরিশাল ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বেলাল উদ্দিন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত।

খবর পেয়ে দ্রুততার সাথে মাত্র ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ৫টি দল কাজ করেছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, ওই বাড়ির কেয়ারটেকার রান্না ঘরে দুপুরের খাবার তৈরি করেছিলেন। ধারণা করা হচ্ছে সেই ঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর