মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

রাস্তা উন্নয়ন হওয়ায় দুর্ভোগ কাটলো মাখরকাঠী গ্রামের

রিপোর্টারের নাম / ২২৪ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র বিশেষ বরাদ্দে বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়য়ের ৪নং ওয়ার্ডে মাখরকাঠী গ্রামের পাকা রাস্তার কাজ প্রায় শেষ পর্যায়ে। যে রাস্তার কাজ শেষ হওয়ার মধ্যদিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘব হবে।
 
মাখরকাঠী গ্রামের বাসিন্দা জাকির বলেন,গোটা গ্রামে সর্বপ্রথম কোন পাকা রাস্তার কাজ হচ্ছে। গত রমজানে সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র কাছে গিয়ে আমাদের দুর্ভোগের কথা, দুর্দশার কথা বলি। সেসময় সংসদ সদস্য আমাদের কথা মনযোগ দিয়ে শোনেন এবং আশ্বস্ত করেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের গ্রামের রাস্তার কাজ শেষ হবে। আর এখন তো দেখছি কিভাবে রাস্তার কাজ এগিয়ে চলছে।
 
৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আঃ রশিদ চৌধুরী বলেন, আমার এলাকায় এই প্রথম কোন পাকা রাস্তা কাজ হচ্ছে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ও আমার নেতা জাহিদ ফারুক শামীম এমপি কে ধন্যবাদ জানাই।এই রাস্তাটি হওয়ার কারণে গ্রামের দুর্ভোগ দুর্দশা থাকবে না বললেই চলে। শহরের সাথে আমাদের যোগাযোগটা নিরবিচ্ছিন্ন ও অনেক সহজ হবে। স্বাধীনের পর এই গ্রামে একটা প্রথম কোন পাকা রাস্তা কাজ হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর