রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

‘নৈতিক শিক্ষাই নয়ন বন্ডদের উত্থান ঠেকাতে পারে’ : গণপূর্তমন্ত্রী

রিপোর্টারের নাম / ৩২০ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৬ জুলাই, ২০১৯

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, একমাত্র নৈতিক শিক্ষাই নয়ন বন্ডদের উত্থান ঠেকাতে পারে। কাজেই প্রাথমিক শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রকৃত নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭৩ সালে যুদ্ধবিধ্বস্ত এদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ সহস্রাধিক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে দেশের শিক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক এবং সাহসী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার বিধায় দেশের প্রতিটি গ্রামে অন্তত একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করছেন। গত ১০ বছরে দেশের সকল বেসরকারি এবং রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করে এসব বিদ্যালয়ের লাখ লাখ শিক্ষক-শিক্ষিকাদের চাকরি সরকারিকরণ করেছেন।

 

উপজেলা নির্বাহী অফিসার রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার।

এসময় মন্ত্রী নাজিরপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ৮৮টি প্রজেক্টর এবং ১৩৩টি সাউন্ড সিস্টেম তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর