মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বগুড়ার এসপি আলী আশরাফ হলেন বিএমপির ডিসি

রিপোর্টারের নাম / ২২০ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১২ জুলাই, ২০২১

বাংলাদেশ পুলিশের ৪ জেলার পুলিশ সুপারসহ (এসপি) সমমর্যাদার মোট ৯ জনকে বদলি করা হয়েছে। জেলাগুলো হচ্ছে বগুড়া, পিরোজপুর, মানিকগঞ্জ এবং নোয়াখালী।

রবিবার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলি করাদের মধ্যে বগুড়া জেলার এসপি মো. আলী আশরাফকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি), মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি, পিরোজপুরের এসপি হায়াতুল ইসলাম খানকে ডিএমপির ডিসি এবং নোয়াখালীর এসপি মো. আলমগীর হোসেনকে পুলিশের বিশেষ শাখায় () পাঠানো হয়েছে।

একই আদেশে ডিএমপির গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়ার এসপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের এসপি মোহাম্মদ সাঈদুর রহমানকে পিরোজপুরের এসপি, পুলিশ সদর দফতরের এসপি মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ জেলার এসপি এবং পুলিশ সদর দফতরের মো. শহীদুল ইসলামকে নোয়াখালী জেলার নতুন এসপি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও আদেশে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৪ এর এসপি মো. সাখাওয়াত হোসেনকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর এসপি হিসেবে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর