রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরগুনায় মাকে বাঁচাতে গিয়ে বাবার হাতে ছেলে খুন

রিপোর্টারের নাম / ৩৩৪ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

বাবার নির্যাতন থেকে মাকে রক্ষা করতে গিয়ে এক কিশোর খুন হয়েছে।বরগুনার তালতলী উপজেলা শহরের টিঅ্যান্ডটি সড়ক এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ওই কিশোরের নাম মো. সুমন (১৫)।

 

সে তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। জানা গেছে, ওই এলাকার আসাদুল খানের সঙ্গে তার স্ত্রী সেলিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।বুধবার বেলা ১১টার দিকে স্বামী-স্ত্রী দুজন ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় তাদের কিশোর ছেলে সুমন বাড়িতে ছিল না। সে প্রাইভেট পড়তে স্কুলে গিয়েছিল।

 

সেখান থেকে বাড়িতে ফিরে দেখে তার বাবা মা সেলিনাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে উদ্ধত হয়।এ সময় সুমন বাবাকে ফেরাতে মায়ের সামনে দাঁড়ায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাত স্ত্রী সেলিনা বেগমের শরীরে না লেগে সুমনের কপালে লাগে। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়ে সে।তাৎক্ষণিক ছেলেকে উদ্ধার করে আসাদুল খান তালতলী হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।ছেলের অবস্থা খারাপ দেখে আসাদুল তাকে বরিশাল না গিয়ে ওই হাসপাতালে রেখেই পালিয়ে যান।

 

একটু পর সুমন মারা যায়।তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর